মঙ্গলবার দুপুরে উপজেলার বহরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ শেখবালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আকতার শেখের ছেলে।
.png)
নিহতের নানা আবদুল মজিদ বলেন, স্কুলে পড়ার পরে সবুজ আর পড়াশোনা করে নাই। সে রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো। দুপুরে সে বহরপুর বাজারের পূর্ব দিকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। এ সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তক্ষরণের কারণে ঐ যুবক মারা গেছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।