ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৩০ এপ্রিল ২০২৪
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফাইল ফটো

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়দেব মন্ডল (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের বড়গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত জয়দেব কুমার বড়গোবিন্দপুর গ্রামের বাদল কুমারের ছেলে।

নিহতের বাবা বাদল মন্ডল জানান, ছেলে আমাদের সাথে দুপুরের খাওয়া-দাওয়া শেষে ঘরের বারান্দায় বসে ছিল। এসময় খেলার ছলে বিদ্যুৎ চালিত ফ্যানের প্লাগ ও সকেট এর মাঝের স্থানে হাত প্রবেশ করালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এতে তার হাত ও মুখ বিদ্যুতে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

Advertisement

তিনি আরো বলেন, বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকউদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!