নিহত শিশু কাজী ইয়াছিন আরাফাত(৩) উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে ও রোজা মনি (৩) একই এলাকার মিদন মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি ছিল।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি ছেলের বাবা কাজী তানভীর বলেন, প্রতিদিনের মতো আজকে সকাল ৯টার দিকে আমার চাচাত বোন রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন দুজন মিলে বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দুইজনকে কোথাও দেখতে না পেয়ে দুই পরিবারের সদস্যরা চারদিকে খোঁজতে থাকি।
.png)
খোঁজাখুঁজির একপর্যায় পুকুর পানিতে তাদের ভাসতে দেখি। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান বাহার খান বলেন, দুই শিশু মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছি। এরকম যেন দুর্ঘটনা আর না ঘটে জন্য সব অভিভাবকদের সচেতন থাকতে হবে।।
বাঙ্গরা থানার ওসি শফিউল আলম বলেন, দুই শিশু নিহতের ঘটনা আমরা শুনেছি। বিকেলে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।