মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মনির উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকা ইলিয়াসের ছেলে।
মনিরের পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মনির । মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার কথা জানালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে মনির উদ্দিনের শরীরে হিটস্ট্রোকের লক্ষ্মণ ধরা পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন, মনির উদ্দিন একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। খুবই কর্মঠ ছিলেন তিনি। অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।