৫০ বছর বয়সী দিনমজুর মোহাম্মদ কালু উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকার নাগু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের কাজ করছিল। এ সময় তিনি গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, কালু নামে ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা যে বর্ণনা দিয়েছেন তাতে ওই ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন।