ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যার ২১ বছর পর ১৯ আসামির যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ২৯ এপ্রিল ২০২৪
হত্যার ২১ বছর পর ১৯ আসামির যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার ২১ বছর পর ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায়।

Advertisement

তিনি বলেন, পাঁচবিবি উপজেলার আব্দুর রহমান হত্যা মামলার রায়ে ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!