ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে থ্রি-হুইলার উল্টে চালকসহ নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ২৯ এপ্রিল ২০২৪
মাদারীপুরে থ্রি-হুইলার উল্টে চালকসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের পখিয়ায় থ্রি-হুইলার উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে মাহিন্দ্র চালক এনামুল হোসেন ও মাদারীপুর সদরের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে চালকের সহযোগী আরিফ শিকদার।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে থ্রি-হুইলার নিয়ে বালু আনার উদ্দেশে বের হন আরিফ ও এনামুল। এ সময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছালে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে থ্রি-হুইলারের নিচে চাপা পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা। 

সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন বলেন, নিজেদের গাড়িতে নিজেরাই মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা আছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!