ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০২৪
রাঙামাটিতে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট
ফাইল ফটো

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বাস পোড়ানোর প্রতিবাদে রাঙামাটিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাস মালিক-শ্রমিকরা। বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালন করছেন তারা।

রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবানসহ অভ্যন্তরীণ কোনো রুটে কাউন্টার থেকে বাস ছেড়ে যায়নি। সকাল থেকে সব রুটের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

এছাড়াও সকালে বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে রাঙামাটি ছেড়ে আসলেও রাঙামাটি থেকে কোনো বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে আসা যাত্রীরা এবং রাঙামাটি চট্টগ্রামসহ খাগড়াছড়ি ও বান্দরবানের যাত্রীরা। তবে এতে বাড়তি ভাড়া গুনলে সিএনজি অটোরিকশাযোগে রাঙামাটি থেকে রানীহাট ও চট্টগ্রাম বিআরটিএ পর্যন্ত যাওয়া যাচ্ছে।

Advertisement

সিএনজি অটোচালক রাকিব জানান, বাস চলছে না তাই সিএনজি রানীহাট পর্যন্ত ভাড়া নিয়ে যাচ্ছি।

জুরাছড়ি থেকে আসা যাত্রী রুপায়ন চাকমা জানান, আমি জুরাছড়ি থেকে ভোরে রওনা দিয়ে হ্রদে পানি না থাকায় সাড়ে ১১টায় কয়েকটি নৌকা পাল্টে সদরে এসেছি। চট্টগ্রামে আমার একটা কাজ আছে, আজকেই যেতে হবে। কিন্তু এখানে এসে দেখি বাস চলছে না। এখন সিএনজিযোগে ভেঙে ভেঙে যেতে হবে। খরচ দ্বিগুণ পড়বে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!