ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে রান্নায় ব্যস্ত মা, পানিতে ডুবে নিথর শিশু আওলাদ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৮, ২৯ এপ্রিল ২০২৪
ঘরে রান্নায় ব্যস্ত মা, পানিতে ডুবে নিথর শিশু আওলাদ
ফাইল ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আওলাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু আওলাদ ঐ ওয়ার্ডের মো. আবুল কালামের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে শিশু আওলাদের মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলার ছলে বসতঘর সংলগ্ন পুকুরে ডুবে যায় শিশু আওলাদ। এর কিছু সময় পর শিশু আওলাদের মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঐ পুকুরে শিশু আওলাদকে ভাসতে দেখেন তিনি। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!