বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে জানান চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান।
তিনি আরো জানান, টানা ১৭ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, দুপুর ১২টায় ৪০ দশমিক ৪ ডিগ্রি, বেলা ৩টায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
.png)
এর আগে, শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি এবং শনিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়।