শনিবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের বড়হাটি এলাকায় ডোবা থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তারু মিয়া বড়হাটি এলাকার চিনু মিয়ার ছেলে। তিনি বুধল বাজারে ছোট টংগে পান-সিগারেটের ব্যবসা করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, তারু মিয়া গত বুধবার রাতে বুধল বাজার থেকে বাড়ি ফেলার পথে নিখোঁজ হন। তিনি প্রতিদিন রাত ১১ থেকে সাড়ে ১১ টার মধ্যে বুধল বাজার থেকে বাড়ি ফিরতেন। বুধবার রাতে তিনি বাড়ি না বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে পরের দিন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি জিডি (সাধারণ ডায়রি) করেন।
.png)
তিনি আরো জানান, শনিবার দুপুরে তারু মিয়ার বাড়ির পাশে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় ডোবা থেকে তারু মিয়ার লাশ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তারু মিয়াকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে