ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বৃষ্টির জন্য বিশেষ ইসতিসকার নামাজ আদায়

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৭ এপ্রিল ২০২৪
মাগুরায় বৃষ্টির জন্য বিশেষ ইসতিসকার নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

তীব্র তাপদাহ ও খরা থেকে রক্ষা পেতে মাগুরায় তপ্ত রোদ উপেক্ষা করে বৃষ্টির জন্য দুই রাকাত বিশেষ ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দানে এ ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ইমামতি করেন ভায়না জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসিবুল্লাহ। শহরের বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে নামাজ আদায় করেন। 

ইসতিসকার নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এছাড়া বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে নিজেদের নানামুখি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহ যেন তার রহমতের বৃষ্টিবর্ষণ করে এ তাপদাহ থেকে মুক্তি দেন দেশবাসীকে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!