ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই দুই মোটরসাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২৫ এপ্রিল ২০২৪
চোরাই দুই মোটরসাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৬ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি সাজন ঘোষকে চোরাই দুই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে তাকে উপজেলার বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাজন ঘোষ পার্শ্ববর্তী কটিয়াদী উপজোলার ভোগপাড়া গ্রামের  হরিঘোষের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, এদিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে সেখান থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ সাজন ঘোষকে গ্রেফতার করা হয়। সাজন ঘোষ দেশের বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত৷ এর আগে দেশের বিভিন্ন জায়গায় তার নামে ১৬টি মামলা ছিলো। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। 

Advertisement

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!