ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেএনএফ’র সঙ্গে সংশ্লিষ্টতা, রুমা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৩ এপ্রিল ২০২৪
কেএনএফ’র সঙ্গে সংশ্লিষ্টতা, রুমা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
ভান মুন নোয়াম বম- ফাইল ফটো

বান্দরবানের পাহাড়ি স্বশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) রাতে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়।

Advertisement

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি পুলু মারমা বলেন, কেএনএফ’র সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া গেছে, এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান ভান মুন নোয়াম বম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!