অতিরিক্ত গরমে মোহাম্মদ শাহ আলম স্ট্রোক করেছেন বলে নিশ্চিত করেছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা।
পুলিশ সদস্যের পরিবার থেকে জানানো হয়েছে, গত শনিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি বাউফলে আসেন। সোমবার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে তিনি স্টোক করেছেন বলে সেখানকার চিকিৎসকরা জানান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশালে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
.png)
মেয়ে শিমু আক্তার জানান, বাবা হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন শেবাচিমের দায়িত্বরত ডাক্তার।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।