ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:৫৬, ২২ এপ্রিল ২০২৪
সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ৮টায় পৌর শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব‍্যক্তির নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি পৌরশহরের পিরোজপুর এলাকার বাসিন্দা। 

প্রত‍্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পৌর শহরের হাছননগরের বুবির পয়েন্ট এলাকায় একটি মালামাল ভর্তি ট্রাক যাওয়ার পথে বুড়িস্থল থেকে শহরে আসা একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা এক যাত্রী নিহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!