ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বদলগাছীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২১ এপ্রিল ২০২৪
বদলগাছীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
বদলগাছী থানা। ফাইল ফটো

নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে অঞ্জুম নুর নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামে এ ঘটনা ঘটে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে দুপুরে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

ওসি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ইমরানকে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!