ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২১ এপ্রিল ২০২৪
হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে তাদেরকে উপজেলার রাধানগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নান্দেশ্বরী গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন ও একই গ্রামের মো. ফারুক হোসেন।

জেলা ডিবির ওসি, আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে মামুনের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ফারুকের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য অনুমানিক তিন লাখ টাকা। গ্রেফতার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

Advertisement

এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!