ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র দাবদাহে বিদ্যুতের খুঁটিতে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ২১ এপ্রিল ২০২৪
তীব্র দাবদাহে বিদ্যুতের খুঁটিতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে বিদ্যুতের খুঁটিতে আগুনের সূত্রপাত হয়। এতে ঐ খুঁটিতে থাকা বিভিন্ন ইন্টারনেট ও ডিস লাইন মুহূর্তেই পুড়ে যায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইনেরও।

এছাড়াও ঐ খুঁটির নিচে থাকা আজিম নামে এক তরমুজ বিক্রেতার তরমুজও পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার ঘণ্টাখানেক পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও লাইন পুড়ে যাওয়ায় ঐ এলাকার ইন্টারনেট ও ডিস সংযোগ স্বাভাবিক হয়নি। তবে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালাক শেখ মাহবুবুল ইসলাম জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণেই আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ এনেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!