ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ দিন বন্ধের পর বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২০ এপ্রিল ২০২৪
৩ দিন বন্ধের পর বাংলাবান্ধায় আমদানি-রফতানি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে লোকসভা নির্বাচনের কারণে দেশের উত্তরের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি তিনদিন বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। একইসঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপারও চালু হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। 

জানা যায়, ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত চিঠিতে লোকসভা নির্বাচনের কারণে (১৭ ও ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল) আমদানি-রফতানি তিনদিন বন্ধ ছিল। শনিবার সকালে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।

Advertisement

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে  পাসপোর্টধারী যাত্রী পারাপার সকালে থেকে পুনরায় চালু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!