মৃত শাহজাদা ছালেহ আহমদ শাহ উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার হযরত আহমদ হাসান শাহ (র.) এর বড় ছেলে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রয়েছেন।
মৃতের ছেলে নজরুল ইসলাম বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে ‘আনোয়ারা হলি হেলথ’ নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’
.png)
ঐ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম শামীম বলেন, হাসপাতালে আসার আগেই ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।