ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁসে ধান খাওয়ায় লঙ্কাকাণ্ড, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১৮ এপ্রিল ২০২৪
হাঁসে ধান খাওয়ায় লঙ্কাকাণ্ড, নিহত ১
ফাইল ফটো

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে নোয়াব আলী (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এ ঘটনা ঘটে। নিহত নোয়াব আলী একই গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে নোয়াব আলী ও তাজুল ইসলামের মধ্যে মারামারি হয়। এতে দুজনেই কিল-ঘুষিতে আহত হন। পরে নোয়াব নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

Advertisement

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!