ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নরসিংদী শহর, ভোগান্তি 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭, ১৮ এপ্রিল ২০২৪
একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নরসিংদী শহর, ভোগান্তি 
নরসিংদী পৌর শহর এলাকায় জলাবদ্ধতা। ছবি: ডেইলি বাংলাদেশ

সারাদিন তাপদাহ শেষে বুধবার সন্ধ্যার পর থেকে টানা দুই ঘণ্টা বৈশাখী ঝড়-বৃষ্টিতে নাকাল নরসিংদী। এ ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মস্থল থেকে কাজ শেষে ঘরমুখী মানুষ।

সরেজমিন দেখা যায়, নরসিংদী পৌর শহরের বাসাইল, রাঙ্গামাটি, মহিলা কলেজ সড়ক, শিউলি ভাগ এলাকা, সাটিরপাড়া, চৌয়ালাসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধ তৈরি হয়েছে। এতে রিকশা-অটোরিকশা চলাচলে বিঘ্ন গঠছে, ভোগান্তিতে পড়েন লোকজন। এ সময় দেখা গেছে, ভারি বর্ষণ ও বাতাসসহ শীলাবৃষ্টিতে গাছের আম পড়ে গেছে। ভেঙে পড়েছে গাছপালা।

 নরসিংদী পৌর শহর এলাকায় জলাবদ্ধতা-ডেইলি বাংলাদেশবীরপুর এলাকার লক্ষণ বর্মণ বলেন, শিলাবৃষ্টিতে গাছের আম পড়ে গেছে। এছাড়া ঝড়ের সময় পাশের বাড়ির গাছপালাও ভেঙে পড়েছে। বাসাইল এলাকায় দেখা গেছে, শাপলা চত্বর সড়ক থেকে ঈদগাঁহ পর্যন্ত জলাবদ্ধ তৈরি হয়েছে।

Advertisement

নরসিংদী পৌর শহর এলাকায় জলাবদ্ধতা-ডেইলি বাংলাদেশস্থানীয়রা বলেন, এ এলাকায় ড্রেনগুলো পৌরকর্তৃপক্ষের কোনো তদারকি নেই। পয়ঃনিষ্কাশন করে না। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়ে মানুষ ভোগান্তিতে পড়েন। 

বাসাইল ঝাড়তলা এলাকায় দেখা গেছে, স্থানীয় যুবকরা ড্রেনগুলোর ডাকনা খুলে পানি নামানোর চেষ্টা করছেন।

 নরসিংদী পৌর শহর এলাকায় জলাবদ্ধতা-ডেইলি বাংলাদেশঝাড়লার এক বাসিন্দা বলেন, এ এলাকায় নতুন একটি ড্রেন করেছে তা সম্পূর্ণ পরিকল্পনা বিহীন। এই ড্রেনের পানি নালায় না নেমে বৃষ্টি হলেই উল্টো পথে বাড়ি ঘরে ঢুকে পড়ে। এ বিষয়ে পৌরকর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!