বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ২ কিলামিটার দূরে ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে যায়। টানা ৪ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে খুলনা থেকে অতিরিক্ত ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটি নিয়ে যাওয়া হয়। এ সময় বিকল হয়ে যাওয়া ট্রেনের যাত্রীরা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি দাদাহে প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন।
ট্রেনের লোকো মাস্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে ইঞ্জিনে শক্তি না পাওয়ায় সেটা বিকল হয়ে পড়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর খুলনা থেকে বিকল্প ট্রেন ইঞ্জিন নিয়ে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
.png)
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীদর সাময়িক দুর্ভোগ হয়। খুলনা থেকে ট্রেন ইঞ্জিন আসার পর ট্রনটি দুপুর ১২টার দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।