ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬, ১৭ এপ্রিল ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে জেলার বিজয়নগরে মেসার্স এলআরবি ব্রিকসকে ৫ লাখ ও নাসিরনগরের মেসার্স শিহাব ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী, বিজয়নগর ও নাসিরনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী জানান, জেলার বিজয়নগর ও নাসিরনগর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিকেলে বিজয়নগরে মেসার্স এলআরবি ব্রিকস অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে ৫ লাখ ও নাসিরনগরের মেসার্স শিহাব ব্রিকস ও অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরো ৪টি ইট ভাটার মালিককে সরকারি আইন মেনে ইট ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!