ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পৃথক দুর্ঘটনায় কোরআনের হাফেজসহ নিহত ২

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৮, ১৭ এপ্রিল ২০২৪
ফেনীতে পৃথক দুর্ঘটনায় কোরআনের হাফেজসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় মাথা থেতলে প্রাণ হারালেন কোরআনে হাফেজ আবদুল্লাহ আল নোমান পাটোয়ারী। 

মঙ্গলবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউপির পানুয়াঘাট রাস্তায় মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ নোমান ফেনী সদর উপজেলার বারাহীপুর পাটোয়ারী বাড়ির আলমগীর পাটোয়ারীর ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ছাগলনাইয়া উপজেলার রাধানগরে নানার বাড়িতে বেড়াতে আসেন নোমান। পরে তিনি তার মামার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘুরতে বের হয়। তার মোটরসাইকেলটি রাধানগরের পানুয়াঘাট রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম জানান, মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় নোমান নামের একজন নিহতের ঘটনায় তার বাবা আলমগীর পাটোয়ারী থানায় এজহার দাখিল করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের কাশিমপুর স্টার লাইন ফু্ড প্রোডাক্টস কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় পথচারী ইসমাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ইসমাইল দাগনভূঞার জায়লস্কর ইউপির মনির হোসেনের ছেলে।

মহিপাল হাইওয়ে থানা ওসি মোস্তফা কামাল জানান, বিকেলে ইসমাইল হোসেন মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দেখতে পেযে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!