ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ১৬ এপ্রিল ২০২৪
নরসিংদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২
ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে জাকির আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া মনোহরদী-বেলাবতে বজ্রপাতে আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকায় শ্বশুর বাড়িতে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় পিকআপভ্যান চালক ছিলেন।

Advertisement

মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তার পাশে বসা ছিলেন। ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় তার ডান পাশ জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে ব্রাহ্মণ্যেরটেক কবরস্থানে তাকে দাফন করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!