গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার এলাকার শহিদুল ইসলাম এবং তার ছেলে মেহেদী হাসান৷ তারা দুজনই মামলার ১ এবং ২ নম্বর আসামি। সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের এই কর্মকর্তা জানান, বগুড়ার শিবগঞ্জের ঘাগুরদুয়ার গ্রামের শাহানারা থানায় অভিযোগ করেন গত ২৭ মার্চ তাদের বসতবাড়িতে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে গ্রেফতার আসামিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ওইদিন বিকেল চারটার দিকে তার স্বামী শাহিনুর একটি মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার পৌছালে পূর্ব শত্রুতার জের ধর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, গাছের ডালপালা দিয়ে মারপিট করে।
.png)
স্থানীয় লোকজন উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ রাত ৯টার দিকে মারা যায়। এ ঘটনায় ৩০ মার্চ শাহানারা শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে রোববার রাতে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়৷
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।