ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ছয় ঘণ্টা পর সোমেশ্বরী থেকে আবিরের লাশ উদ্ধার 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১৪ এপ্রিল ২০২৪
নিখোঁজের ছয় ঘণ্টা পর সোমেশ্বরী থেকে আবিরের লাশ উদ্ধার 
আবির হাসান। ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের ছয় ঘণ্টা পর আবির হাসান নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

রোববার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়ায় ইউপির বাইড়কান্দি গ্রামের সোমেশ্বরী নদীর তীর থেকে আবিরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। 

এর আগে দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় আবির। নিহত আবির হাসান গাজিপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে। 

Advertisement

গাজিপুর থেকে শনিবার দুর্গাপুরের কুল্লাগড়ার বাইড়কান্দি গ্রামের দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বেড়াতে আসে আবির। পরে দুপুরে স্থানীয়দের সঙ্গে নদীতে গোসলে নামতে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে। পরে উদ্ধার কাজে অংশ নেয় ময়মনসিংহের একটি ডুবুরি দল। এক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লাশের সন্ধান পায় ফায়ার সার্ভিস।  

এ দিকে স্থানীয়রা আরো জানায়, সোমেশ্বরী নদী থেকে যত্রতত্র ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলেই নদীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে চোরাবালুর গর্ত। এ গর্তেই গোসল করতে গিয়ে প্রায় সময় নিখোঁজের ঘটনা ঘটছে। গত ১৪ বছরে সোমেশ্বরী নদীর ড্রেজারের গর্তে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। 

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনে ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, খবর পাওয়ার পরপরই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। পরবর্তীতে উদ্ধার কাজে অংশ নেয় ময়মনসিংহে ডুবুরি দল। এক ঘণ্টার চেষ্টায় ডুবুরি দল লাশ উদ্ধার করতে সক্ষম হয়।  
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!