প্রথমে সকাল ৮টায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ডিসি, এসপি ও সরকারি দফতরের কর্মকর্তাসহ হাজারো মানুষ সামিল হয়। পরে স্টেডিয়াম থেকে শুভাযাত্রাটি সার্কিট হাউজ ও ডিসি রোড হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পাশতলীতে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে পলাশতলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান , নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী ও গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্ছু, সিভিল সার্জনের প্রতিনিধি নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান প্রমুখ।
.png)
এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাব ও চেম্বার নেতা, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্যভাবে বর্ষবরণে অংশ নিয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে ব্যক্ত করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ কর্মসূচিতে অংশ নেয়া লোকজন।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, বর্ণাঢ্য আয়োজনে ১৪৩১ বাংলার প্রথম দিনতে সারাদেশে সরকারি খরচে উৎসব পালন করা হচ্ছে। আমাদের নরসিংদীতে জেলা প্রশাসনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আর আমাদের মনোমুগ্ধকর করে তোলে, পুতুল নাচ, লাঠি খেলা, সাপের খেলা, লোক সঙ্গীতসহ বাংলার চিরচেনা নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পান্তা-ইলিশ উৎসব পালন করা হয়েছে বলে জানান তিনি।