শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির মাঠে গ্রামীণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্পী, জামদানি শাড়ি, শিতল পার্টি, স্নেহা বুটিকস, নারগিছ নকশিকাঁথা ও পিঠাঘরসহ বিভিন্ন স্টল বেসেছে।
জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
.png)
জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।