ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল আইনজীবীর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ১৪ এপ্রিল ২০২৪
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল আইনজীবীর
ফাইল ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় গোলাম মোস্তফা আজাদ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি শেরপুর জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, কাজ শেষে পৌর শহরের উত্তর বাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন আইনজীবী আজাদ। এ সময় মালিবাগ মোড় পার হতে গেলে বিপরীত দিক আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে আটক করেছে পুলিশ।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!