ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের পায়ুপথে ঢুকে যায় ৬ ইঞ্চির ডাব, অতঃপর...

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ১৩ এপ্রিল ২০২৪
যুবকের পায়ুপথে ঢুকে যায় ৬ ইঞ্চির ডাব, অতঃপর...
উদ্ধারকৃত ৬ ইঞ্চির ডাব। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ঐ ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ঐ ডাবটি বের করতে সক্ষম হয়।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি অবাক হয়েছেন।

Advertisement

এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঐ হাসপাতালের চিকিৎসক আরিফ উল হাসান জানান, দুর্ঘটনাবশত ঢিলা হিসেবে ব্যবহার করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!