ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ১৩ এপ্রিল ২০২৪
মুন্সীগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

মুন্সীগঞ্জ সদরের রামপালে এক কৃষকের কাছ থেকে প্রায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

শনিবার সকাল ১০টার দিকে রামপালের খানকা দালালপাড়া এলাকায় ফসলি জমির পাশে রাস্তা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তিনদিন আগে ফসলি জমি থেকে মূর্তিটি পাওয়া গেলেও বিষয়টি গোপন করার চেষ্টা করেন ওই কৃষক।

Advertisement

জমির মালিক মো. রিপন জানান, গত ১০ এপ্রিল খানকা দালালপাড়া এলাকায় তাদের ফসলি জমিতে মাটি কাটার সময় কৃষক খোরশেদ ৬ ইঞ্চি গভীর থেকে মূর্তিটি দেখতে পেয়ে বাসায় নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে ভয়ে নিজেই পুলিশকে খবর দেন তিনি।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এনামুল হক জানান, মূর্তিটি পুলিশি হেফাজতে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!