ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ সদস্যদের ওপর ককটেল নিক্ষেপ, আহত ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩১, ১২ এপ্রিল ২০২৪
পুলিশ সদস্যদের ওপর ককটেল নিক্ষেপ, আহত ২
ছবি: সংগৃহীত

বগুড়ায় এক যুবকের ককটেল হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের হাকিড় মোড় ঘুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহাবুব হোসেন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্য মাহবুব হোসেন বলেন, 'আমরা ৯৯৯ ফোন পাই ঘোনপাড়া এলাকায় এক নারীকে মারধর করা হচ্ছে। খবর পেয়ে সেখানে আমি আর আব্দুর রশিদ স্যার পৌঁছাই। পরে সেখানে যাওয়ার পর আমাদের দেখে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তাকে থামতে বললে সে ঘুরে আমাদের ওপর ককটেল নিক্ষেপ করে।'

Advertisement

উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে মাহবুবের পা ও হাত এবং আব্দুর রশিদের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!