প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বাংলা পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসচালক লাফিয়ে বাঁচার চেষ্টা করলেও গুরুতর আহত হয়ে মারা যান। একই সঙ্গে বাসে থাকা আরো এক যাত্রীও মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রাম বাংলা পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। যাত্রীরা বারবার আপত্তি জানিয়ে চালককে গতি কমাতে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি।
.png)
শেষে সীতাকুণ্ডে এসে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে বাসটির কিছু সিট খুলে বাইরে চলে আসে। এ সময় চালক গাড়ি থেকে লাফ দিলেও মারা যান তিনি। তাছাড়া বাসে থাকা আরো এক যাত্রী মারা যান।