ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দোকানে কিশোর গ্যাংয়ের হামলা, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৬, ৯ এপ্রিল ২০২৪
দোকানে কিশোর গ্যাংয়ের হামলা, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ।

আহতরা হলেন উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান।

Advertisement

ব্যবসায়ীরা জানান, বাজারের চাঁদের হাট কমসমেটিক দোকানের মালিক আহির সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের কথা কাটাকাটি হয়। এর জেরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্ব ও তার বন্ধু সিয়াম, রায়হানসহ ৫-৬ জনকে ডেকে নিয়ে আসে অতর্কিতভাবে দোকানে ভাঙচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান ব্যবসায়ীরা।

লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!