ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় একদিনে ফাঁসিতে ঝুললেন কলেজছাত্রসহ দুইজন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:৩০, ৯ এপ্রিল ২০২৪
কেন্দুয়ায় একদিনে ফাঁসিতে ঝুললেন কলেজছাত্রসহ দুইজন
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক দিনে কলেজছাত্রসহ দুইজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, মঙ্গলবার সাহরির সময় ঘরের ভেতরে ঘরের আড়ার সঙ্গে বিদ্যুতের তার গলায় জড়িয়ে আত্মহত্যা করেন উপজেলার কান্দিউড়া ইউপির তেতুলিয়া গ্রাম নিবাসী বকুল মিয়ার ছেলে চট্টগ্রাম সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাত।

অপরদিকে মঙ্গলবার ইফতারের সময় মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়া পাড়া নিবাসী ফজলুর রহমানের ছেলে হাশেম ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

 জানা যায়, নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন হাশেম।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, নিহত সাজ্জাতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নিহত হাশেমের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!