ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার উদ্ধার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ৭ এপ্রিল ২০২৪
টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি ৪৮০ ক্যান বিয়ার ও ১১৬ বোতল মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোট উদ্ধার করা হয়।

রোববার সকালে সাবরাং ইউপির কাটাবুনিয়া ঝাউবন এলাকা থেকে এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সাবরাং ইউপির কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটে অবস্থানরত মাদক চোরাকারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড বোটটিকে পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা ঝাউবনের কাছে বোটটি রেখে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত বোটটি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিয়ার, মদ ও ইঞ্জিন চালিত কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!