ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭, ৬ এপ্রিল ২০২৪
লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, আটক ৩
ছবি: সংগৃহীত

নারীদের বোরকা পড়ে সদরঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চে কৌশলে ছিনতাই করার সময় ৩ জনকে আটক করেছে নৌপুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

Advertisement

পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি চক্র বোরকা পড়ে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হতো।

তিনি আরো জানান, এ চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পড়া অবস্থায় ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ২টি মোবাইল ও বেশকিছু টাকা জব্দ করা হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!