জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গোপালগঞ্জে জেলার ৫টি উপজেলা থেকে ২৯টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৩০৪ জন বেকার তরুণ-তরুণীর আবেদন যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে ২৬৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরে ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম দিয়ে গত ২৮ মার্চ ২৬৬ জন লিখিত পরীক্ষায় অংশ নিলেও নকল করার দায়ে ২ জন বহিষ্কার হন। সেখান থেকে ৫৫ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
.png)
চাকরিপ্রাপ্ত নরুন্নবী গাজী বলেন, চাকরি পাওয়ায় আমি আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সাহস দিয়েছেন। এছাড়া পুলিশ সুপারকেও ধান্যবাদ জানাই। কারণ তিনি স্বচ্ছতার সঙ্গে নিয়োগে দিয়েছেন। আমি দেশ ও জাতির জন্য কাজ করতে চাই।
গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, ১ হাজার ৩০৪ জনের মধ্যে থেকে ২৯ জনকে বাছাই করা খুবই কষ্টসাধ্য। আমার অন্যান্য কর্মকর্তারা আমাকে এ কাজে সহায়তা করেছেন। তাদের সহায়তায় আমি মেধাবি ও যোগ্যদের বাছাই করতে সক্ষম হয়েছি। এই চাকরিপ্রাপ্ত ২৯ জন তরুণ-তরুণী মেধা ও শ্রম দিয়ে দেশ ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে এমনটাই প্রত্যাশা করি।