ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশে ফিরল প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেওয়া রিপনের লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ৫ এপ্রিল ২০২৪
দেশে ফিরল প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেওয়া রিপনের লাশ
রিপন হোসেন

তিন মাস পর দেশে ফিরেছে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেওয়া সেই সৌ‌দি প্রবাসী রিপন হোসেনের লাশ।

শুক্রবার ভোর ৪টার দিকে রিপ‌নের মর‌দেহ গ্রা‌মে পৌঁছা‌লে স্বজনরা কান্নায় ভে‌ঙে প‌ড়েন। প‌রে সকাল ৮টায় জানাযা শে‌ষে গ্রা‌মের কবরস্থা‌নে তাকে দাফন করা হয়। মৃত রিপন চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আশাদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগ‌রের উথলী ইউনিয়‌নের সে‌নেরহুদা গ্রা‌মের ইউপি সদস্য (মেম্বার) আরম‌ান আলী।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টায় রিয়াদ থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ট্রানজিট (রিয়াদ-কলম্বো-ঢাকা) কার্গো ফ্লাইটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও পৌঁছায় রিপনের লাশ। বিমানবন্দরের কার্যক্রম শেষে রিপ‌নের লাশের ক‌ফিন‌টি বৃহস্প‌তিবার সন্ধ্যায় তার বাবা আশাদুল হকের কা‌ছে হস্তান্তর করা হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফেরাতে ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রিপন। সৌদির রাজধানী রিয়াদের আল কাসিম ব্রুদা শহরের একটি কৃষি খামারে কাজ করতেন তিনি। 

এরই মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রিপনের। মোবাইলে কথা বলার একপর্যায়ে প্রে‌মিকার সঙ্গে ঝগড়া হয় তার। এরপর গত বছরের ২৮ ডিসেম্বর প্রেমিকা ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।  রিপনের বন্ধুরা কাজ শেষে ঘরে ফিরে রিপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এ সময় লাশের পাশে থাকা মোবাইলে তারা একটি মেয়ের সাঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণও পায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!