ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৪ এপ্রিল ২০২৪
বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
ফতুল্লা মডেল থানা। ফাইল ফটো

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা লেগে মাজহারুল ইসলাম বাবলু নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকও আহত হন।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম বাবলু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) চাকরি করেন বলে জানা গেছে তবে তার পদপদবী জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার এসআই খালিদ জানান, মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস সড়কে দাড়িয়ে যাত্রী উঠা নামা করছিলেন। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী অটোরিকশা ওই বাসের পেছনে এসে ধাক্কা দেয়। তখন সিএনজি চালক ও যাত্রী আহত হয়। তাদের স্থানীয় লোকজন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পেরেছি বাবলু নামে একজন মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!