বুধবার বিকেল পৌনে ৩টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিমাণটি অবরতণ করে। খবর পেয়ে নড়াইল থেকে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান।
এ ঘটনায় বিমানে থাকা দুজন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন।
.png)
জানা গেছে, যশোর বিমান বন্দর থেকে একটি প্রশিক্ষণ বিমান বিকেল পৌনে ৩টার দিকে মাইজপাড়ার তারাশি বিলের দিকে দেখা যায়। হঠাৎ করে বিমানটি বিলের একটি ধানক্ষেতে নেমে পড়ে। বিলে অবস্থানরত কৃষক ও এলাকাবাসী তখন বিমানের কাছে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি অবতরণের পর ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পাই বিকেল ৩টার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দুজন স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। খবর পেয়ে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে।