ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৬

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ৩০ মার্চ ২০২৪
হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. বদরুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!