ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২৮ মার্চ ২০২৪
চাঁদপুরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু
মতলব উত্তর থানা। ফাইল ফটো

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।

সামিউলের স্বজন জানান, প্রতিদিনের ন্যায় বিকেলে বাড়িতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

Advertisement

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!