এর আগে বুধবার দুপুর ১২টার দিকে পৌর সদরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসেমটিকস গোডাউনে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
স্থানীয় জানান, দুপুরে হঠাৎ করে দাউদাউ আগুন দেখা যায়। তখন কসমেটিক্স গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। পরে জরুরি সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
.png)
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁঞা জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিটসহ ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কায়ারের পুরোনো কসমেটিক্স গোডাউন। আগুন কীভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে জানাতে পারবে।