ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ২৭ মার্চ ২০২৪
দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক সদস্য নিহত
ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় মান্নান নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

জানা যায়, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় গফুরের।

Advertisement

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, দায়িত্বপালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দু’জন গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!