ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭, মালামাল উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২৫ মার্চ ২০২৪
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭, মালামাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার নাদিম হোসেন আনিছ (২৯), তোহা মীর শাওন (৩৮), বন্দর থানার মামুন (২৯), নরসিংদীর মাধবদীর মো. অন্তর (২৮), আল আমিন (২৫), হবিগঞ্জের সোহেল মিয়া (৩৫) এবং ময়মনসিংহের ইশ্বরগঞ্জের ইলিয়াছ (২৩)।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি জানান, গত বুধবার (২০ মার্চ) রাতে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ডিবি পরিচয়ে ৭৫ ড্রাম সয়াবিন তেলসহ একটি পিকআপ লুট করে নিয়ে যায় একটি চক্র। প্রতিষ্ঠানটির দায়ের করা মামলার প্রেক্ষিতে মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারে নামে গোয়েন্দা পুলিশ। এরপর রোববার (২৪ মার্চ) নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার ও তেলসহ পিকআপ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!