এদিন বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী নৌযান অগ্রণীর মাধ্যমে উত্তোলন করা হয়েছে। পরে উদ্ধারকৃত ট্রলারটি আশুগঞ্জের চর সোনারামপুর চরের তীরে রাখা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক উবায়েদুল করিম খান জানান, সকাল ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলাটির উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর দুপুরে ১২টার দিকে মেঘনার পাড়ে তোলা হয় ট্রলারটি। তবে উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
.png)
উল্লেখ্য, গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে ১৬-২০ জন যাত্রী নিয়ে সুন্দরবন নামে পর্যটকবাহী একটি নৌকা বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। ঘটনার পর দিন শনিবার উদ্ধার অভিযানে মোট ছয়জনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।